জ্ঞান অনুসন্ধান করো
নিজেকে আলোকিত করো
রামেশ্বরপুর গ্রামটি বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের অন্তর্ভূক্ত।
এখানে শিক্ষার তেমন কোন আলো ছিল না। গ্রামের অধিকাংশ লোক নিরক্ষর ছিল। তাই এই নিরক্ষর লোকদেরকে স্বাক্ষর জ্ঞান দানের জন্য গ্রামের কিছু ইসলাম প্রিয় লোক রাত্রীকালীন পাঠদানের ব্যবস্থা করেন।
কালক্রমে তাহা এবতেদায়ী মক্তব হিসেবে চালু করা হয়। অতঃপর ইহার ফলাফল হিসাবে নিরক্ষর লোকের মধ্যে ব্যাপক শিক্ষানুরাগ সৃষ্টি হয়।
তখন তারা জ্ঞান পিঁপাসার মহৎ উদ্দেশ্য নিয়ে এলাকার সার্বিক অবস্থা বিবেচনা করে উক্ত মক্তবটিকে ১৯৮০ ইং সালে কিছু লোক নিজের জমি দান করে নারী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং যার নাম করন করেন রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদরাসা ।
তারপর থেকেই বিদ্যালয়টি সাফল্যের সাথে সকল জ্ঞান পিপাশু শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো বিলিয়ে দিয়ে একসময়ের নিরক্ষর গ্রামটির মেয়েদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে আসছে করে আসছে।